যারা সকালের নাস্তায় সবজি পছন্দ করেন তাদের জন্য আমাদের আজকের এই সীম ভাঁজি। খুব সহজ এবং সাধারন কাজ। রুটির সাথে বেশ ভাল লাগবে বলে আমাদের বিশ্বাস। আশা করি একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন। আগেই বলে দেই, চাইলে সামান্য আলু কেটেও দিতে পারেন। চলুন দেখে ফেলি।
পরিমান ও উপকরনঃ
– কিছু সীম (কুঁচি করে নিন)
– পেঁয়াজ কুঁচি, পেঁয়াজে মজা বাড়ে
– মরিচ গুড়া, দুই চিমটি (ঝাল বুঝে)
– হলুদ গুড়া, দুই চিমটি
– চিনি, এক চিমটি
– কয়েকটা কাঁচা মরিচ
– তেল, কয়েক টেবিল চামচ, কম তেলেই রান্না করতে পারেন
– লবন, স্বাদ মত
– পানি, পরিমান মত
– ধনিয়া পাতার কুঁচি
প্রনালীঃ 
সীম প্রিপারেশনঃ

সীম কাটার আগে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখা উত্তম। এতে পোকা মাকড় থাকলে বের হয়ে যায়, সীমের ভিতরে পোকা থাকা অস্বাভাবিক নয়!

হাত বা ছুরি সাইড কেটে এভাবে সীমের দুই পাশ ফেলে সাইডের আঁশ তুলে নিন।

এভাবে সীম কুঁচি করে নিন।
মুল রান্নাঃ

তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি, মরিচ এবং লবন দিয়ে ভাঁজুন।

ভাঁজুন।

হলুদ ও মরিচ দিন, ভাঁজুন।

ভাঁজুন।

এবার সীম দিয়ে দিন।

ভাল করে মিশিয়ে নিন এবং এক চিমটি চিনি ছিটিয়ে দিন।

সামান্য হাফ কাপ পানি দিন এবং আগুনের আঁচ কমিয়ে দিন।

এবার ঢেকে রাখুন এবং মাঝে মাঝে নাড়িয়ে দিবেন। চুলার ধার ছেড়ে যাবেন না!

মিনিট ১৫ পর এমন দেখাবে, ফাইন্যাল লবন স্বাদ দেখুন, লাগলে দিন।

ব্যস, পরিবেশনের জন্য প্রস্তুত! ধনিয়া পাতার কুঁচি দিতে পারেন।

রুটি দিয়ে জম্বে বেশ! একদিন রান্না করে দেখুন।
সবাইকে শুভেচ্ছা।

Post a Comment

Powered by Blogger.