আমি বলেই যাচ্ছি, রান্না/খাবার দাবার হচ্ছে দুনিয়ার একটা বড় ভালবাসা। এই ভালবাসার চেয়ে আর কি বড় হতে পারে! প্রমান চান, হা হা হা। তা হলে আপনি যাকে ভালবাসেন, তাকে একটা রুমে ২৪ ঘন্টা আটকে রাখুন, খাবার দানাপানি দেবার দরকার নেই। এবার ২৫তম ঘন্টায় দরজা না খুলে জানালা দিয়ে তাকে কিছু কথা জিজ্ঞেস করুন, দেখুন তিনি কি উত্তর দেন! খাবারের বিনিময়ে যা বলবেন বেচারা তাই স্বীকার করবেই! হা হা হা…  আর সেই সময়ে খাবার পেলে তিনি কি করে খাবেন বা খেয়ে উঠে তিনি কি বলেন সেটা লক্ষ রাখুন! তাই কি আর সাধে বলি মশাই! এছাড়া আরো উদাহরন দেয়া যেত, আগের দিনের সিনেমা গুলোতে প্রেমিক/প্রেমিকা দেখা করতে গেলে প্রেমিকা খাবার বানিয়ে নিত, আহ কি আহল্লাদ! এখন অবশ্য প্রেমিক/প্রেমিকার দেখা হয় হোটেল/রেষ্টুরেন্টেই!
যাই হোক, শীত বা বৃষ্টির দিনে আমাদের সবাইকে খিচুড়ি এবং ভুনা গোস্ত খেতে ইচ্ছা করে, এটা অবশ্য আমাদের বাঙ্গালী/বাংলাদেশীদের একটা কমন স্বভাব! এই খাবারের স্বভাবের সাথে একটু সালাদ না হলে কি জমে? চলুন খুব সহজ তবে মজাদার একটা সালাদ আপনাদের দেখিয়ে দেই, অবশ্য এটা দেখার পর আপনার হাসি আসতেই পারে কারন এমন সালাদ খান নাই এমন কাউকে পাওয়া যাবে না, এই দেশে, এই বেশে! (আগেও এমন সালাদ আলোচনা হয়েছে!)
পরিমান ও উপকরনঃ
— কয়েকটা টমেটো
– পেঁয়াজ কুঁচি, কয়েকটা
– ধনিয়া পাতার কুঁচি, কয়েক টেবিল চামচ
– কয়েকটা কাঁচা মরিচ কুঁচি, ঝাল বুঝে
– লবন (লবন প্রথম চোটে কম দিবেন, পরে লাগলে দিবেন)
প্রনালীঃ 

ছবি ১, সব কিছু কুঁচি করে নিন, লবন সহ।

ছবি ২, চামচ দিয়ে মিশিয়ে নিন, হাত দিয়ে মিশালে স্বাদ বাড়ে (!)।

ছবি ৩, ব্যস – এই তো! লবনের কম্বিনেশন ভাল করতে পারলে কোন কথাই চলে না!

ছবি ৪, খিচুড়ি, গরু ভুনা এবং সাথে এই সালাদ! আহ, কি আছে জীবনে।
সবাইকে শুভেচ্ছা। আরো রেসিপি নিয়ে আসছি। সাথে থাকুন।

Post a Comment

Powered by Blogger.